পাওয়ার গ্রিডে ৬৬০ ট্রেনি নিয়োগ ২০২৬: ট্রেনিং শেষেই স্থায়ী সরকারি চাকরি! জানুন আবেদনের খুঁটিনাটি
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কেন্দ্রীয় সরকারের ‘মহারত্ন’ সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (POWERGRID)-এ ৬৬০টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি আইটিআই (ITI), ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তবে এই সুযোগ হাতছাড়া করবেন না।
সংক্ষেপে তথ্য:
- সংস্থা: পাওয়ার গ্রিড (PGCIL) ও CTUIL
- মোট শূন্যপদ: ৬৬০ টি
- আবেদনের শেষ তারিখ: ১১ মে ২০২৬
- বেতন স্কেল: ২৫,০০০ – ১,১৭,৫০০ টাকা
পদের নাম ও বিভাগসমূহ
পাওয়ার গ্রিডের বিভিন্ন জোনে (পশ্চিমবঙ্গসহ) নিচের পদগুলিতে নিয়োগ করা হবে:
- ডিপ্লোমা ট্রেনি (ইলেকট্রিক্যাল, সিভিল, সার্ভে)
- জুনিয়র অফিসার ট্রেনি (HR, F&A)
- জুনিয়ার টেকনিশিয়ান ট্রেনি
শিক্ষাগত যোগ্যতা ও নম্বর
| পদের নাম | প্রয়োজনীয় যোগ্যতা |
|---|---|
| ডিপ্লোমা ট্রেনি | সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের রেগুলার ডিপ্লোমা (৭০% নম্বরসহ) |
| জুনিয়র অফিসার (HR) | BBA/BBM/BBS বা সমমানের ডিগ্রি (৬০% নম্বরসহ) |
| জুনিয়র অফিসার (F&A) | ইন্টার CA বা ইন্টার CMA পাশ |
| টেকনিশিয়ান ট্রেনি | স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI (Surveyor) পাশ |
বয়সসীমা (১১ মে ২০২৬ অনুযায়ী)
সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ২৭ বছর। তবে সংরক্ষিত শ্রেণির জন্য নিয়মমাফিক ছাড় রয়েছে:
- OBC: ৩ বছর
- SC/ST: ৫ বছর
- PwBD: ১০ বছর
বেতন ও সুযোগ-সুবিধা
ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে। সফলভাবে ট্রেনিং শেষ করলে স্থায়ী পদে নিয়োগ হবে।
- ডিপ্লোমা ও অফিসার ট্রেনি: বার্ষিক CTC প্রায় ১২.৭ লক্ষ টাকা।
- জুনিয়ার টেকনিশিয়ান ট্রেনি: বার্ষিক CTC প্রায় ১০.৯ লক্ষ টাকা।
নির্বাচন পদ্ধতি
নিয়োগ হবে তিনটি ধাপের মাধ্যমে:
- লিখিত পরীক্ষা (CBT): ১৭০ নম্বরের পরীক্ষা (১২০ টেকনিক্যাল + ৫০ অ্যাপটিটিউড)। নেগেটিভ মার্কিং ০.২৫।
- স্কিল/ট্রেড টেস্ট: নির্দিষ্ট পদের জন্য কোয়ালিফাইং রাউন্ড।
- মেডিক্যাল টেস্ট: স্বাস্থ্য পরীক্ষা।
কিভাবে আবেদন করবেন?
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে:
- পাওয়ার গ্রিডের ওয়েবসাইট www.powergrid.in-এ যান।
- 'Career' সেকশন থেকে 'Job Opportunities' ও 'Non-Executive Positions'-এ ক্লিক করুন।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- ছবি, সিগনেচার, আধার কার্ড ও মার্কশিট স্ক্যান করে আপলোড করুন।
- আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- অনলাইন আবেদন শুরু: ২০ এপ্রিল ২০২৬ (বিকাল ৫টা)
- আবেদনের শেষ তারিখ: ১১ মে ২০২৬ (রাত ১১:৫৯)
- যোগ্যতা অর্জনের কাট-অফ ডেট: ১৫ জুলাই ২০২৬
