Ads Area

RRB NTPC UG Recruitment 2026: ১৬৮৮ পদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন

RRB NTPC UG 2026 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেল, মোট ১৬৮৮ শূন্যপদে নিয়োগ হবে

ভারতীয় রেলের চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে RRB NTPC UG Notification 2026 প্রকাশ করা হয়েছে। এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট ১,৬৮৮টি সম্ভাব্য শূন্যপদে Ticket Clerk, Clerk Cum Typist, Accountant, Train Clerk সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন।

নিয়োগের মূল তথ্য: মোট ১,৬৮৮টি সম্ভাব্য শূন্যপদ। আবেদন করতে হবে অনলাইনে এবং বিজ্ঞপ্তি নম্বর CEN No. 07/2026।

RRB NTPC UG 2026 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেল

বিজ্ঞপ্তি নম্বর CEN No. 07/2026
সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)
পদের ক্যাটেগরি Non-Technical Popular Categories (NTPC)
মোট সম্ভাব্য শূন্যপদ ১,৬৮৮টি
আবেদনের মাধ্যম অনলাইন
অফিসিয়াল পোর্টাল www.rrbapply.gov.in

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা

০১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। OBC, SC, ST, PwBD এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হবে। নির্দিষ্ট সর্বোচ্চ বয়সসীমা পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে জানানো হবে।

বেতন

প্রকাশিত নোটিশ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ৭ম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী Pay Level-2 এবং Pay Level-3-এ বেতন প্রদান করা হবে। পদভেদে Pay Scale ও অন্যান্য ভাতার সম্পূর্ণ বিবরণ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে জানানো হবে।

বেতন কাঠামো Pay Level
RRB NTPC UG-এর বিভিন্ন পদ Level-2
RRB NTPC UG-এর বিভিন্ন পদ Level-3
RRB NTPC UG Recruitment 2026

কিভাবে আবেদন করবেন?

  1. প্রথমে রেলের অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টাল www.rrbapply.gov.in-এ প্রবেশ করুন।
  2. নতুন প্রার্থীরা New Registration অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  3. নিজের মোবাইল নম্বর ও ইমেল আইডির সাহায্যে লগইন করুন।
  4. আধার নম্বর প্রদান করে আধার OTP অথবা বায়োমেট্রিক যাচাইকরণ সম্পন্ন করুন।
  5. ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করুন এবং পছন্দের পদ নির্বাচন করুন।
  6. নির্ধারিত মাপ অনুযায়ী পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করুন।
  7. নির্ধারিত আবেদন ফি প্রদান করুন।
  8. সমস্ত তথ্য পুনরায় যাচাই করে আবেদনপত্রটি Final Submit করুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর সম্ভাব্য তারিখ ১৫ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ সম্ভাব্য তারিখ ১৩ নভেম্বর ২০২৬
শেষ সময় রাত ১১:৫৯ মিনিট
বিঃদ্রঃ এই তথ্য প্রকাশিত নোটিশের ভিত্তিতে তৈরি করা হয়েছে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে পদভিত্তিক বয়সসীমা, বেতন, আবেদন ফি এবং অন্যান্য নিয়োগ সংক্রান্ত শর্তাবলির বিস্তারিত তথ্য প্রকাশিত হলে তা যাচাই করে আবেদন করুন।
RRB NTPC UG Recruitment 2026
মোট সম্ভাব্য শূন্যপদ: ১,৬৮৮টি | যোগ্যতা: উচ্চমাধ্যমিক | আবেদন: অনলাইন
Sourav Mahata

Sourav Mahata

Post a Comment

0 Comments