Ads Area

SC JE Recruitment 2026: ১৭৪৮ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, যোগ্যতা, বেতন ও আবেদন

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ১৭৪৮ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, কী যোগ্যতা লাগবে?

দেশের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে SSC JE Recruitment 2026 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এবছরের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে ১,৭৪৮ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। সারা দেশের নারী-পুরুষ নির্বিশেষে যে কোনো যোগ্য চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের গ্রুপ ‘বি’ নন-গেজেটেড পদে স্থায়ীভাবে নিয়োগ হবে।

নীচে এই চাকরির শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন পদ্ধতি এবং আবেদন পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হলো।

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ১৭৪৮ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

পরীক্ষা
SSC JE Recruitment 2026
নিয়োগকারী সংস্থা
স্টাফ সিলেকশন কমিশন (SSC)
পদের নাম
জুনিয়র ইঞ্জিনিয়ার ও সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ
১,৭৪৮টি
চাকরির ধরন
স্থায়ী কেন্দ্রীয় সরকারি চাকরি
আবেদনের মাধ্যম
সম্পূর্ণ অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইট
ssc.gov.in

শিক্ষাগত যোগ্যতা

বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা। পদ অনুযায়ী যোগ্যতাগুলি নিচে দেওয়া হলো।

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল / ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল)

  • সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় B.E./B.Tech অথবা ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হতে হবে।
  • BRO এবং MES-এর মতো কিছু সংস্থায় ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে পরিকল্পনা, রূপায়ণ বা রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
  • CPWD বা CWC-তে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।

জুনিয়র ইঞ্জিনিয়ার (টেলিকমিউনিকেশন)

ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি, টেলিকমিউনিকেশন বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাস হতে হবে।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট

পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন বা আইটি বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা পাস করে থাকতে হবে।

বয়সসীমা

০১ আগস্ট ২০২৬ হিসেবে বেশিরভাগ পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। কিছু নির্দিষ্ট পদের জন্য, যেমন CPWD ও লাইটহাউসেস দপ্তরে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর

বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়মানুযায়ী ছাড় মিলবে:
  • এসসি/এসটি (SC/ST): ৫ বছর
  • ওবিসি (OBC): ৩ বছর
  • প্রতিবন্ধী প্রার্থী (PwBD): ১০ থেকে ১৫ বছর, শ্রেণি অনুযায়ী
  • প্রাক্তন সেনাকর্মী (Ex-Servicemen): কর্মজীবনের মেয়াদ বাদ দেওয়ার পর অতিরিক্ত ৩ বছর

বেতন কাঠামো

কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের ৭ম বেতন কমিশন অনুযায়ী Pay Matrix Level-6-এ বেতন দেওয়া হবে।

পে লেভেল
Level-6
প্রাথমিক মূল বেতন
₹35,400/-
সর্বোচ্চ মূল বেতন
₹1,12,400/-
অন্যান্য সুবিধা
DA, HRA, TA সহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা

কিভাবে আবেদন করবেন?

  1. প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যান অথবা Google Play Store থেকে mySSC অ্যাপটি ডাউনলোড করুন।
  2. আপনার One Time Registration (OTR) সম্পন্ন করুন।
  3. OTR সফলভাবে সম্পন্ন হলে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
  4. Live Examinations ট্যাবে গিয়ে Junior Engineer Examination, 2026-এর Apply লিঙ্কে ক্লিক করুন।
  5. ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে পূরণ করুন ও পরীক্ষার কেন্দ্র নির্বাচন করুন।
  6. স্মার্টফোনের মাধ্যমে সরাসরি লাইভ ছবি তুলে আপলোড করুন।
  7. স্ক্যান করা স্বাক্ষর আপলোড করুন।
  8. সমস্ত তথ্য যাচাই করে অনলাইন ফি জমা করুন এবং ফর্মটি Final Submit করুন।

আবেদন ফি

সাধারণ ও OBC পুরুষ
₹100/-
মহিলা প্রার্থী
কোনো ফি নেই
SC / ST
কোনো ফি নেই
শারীরিক প্রতিবন্ধী
কোনো ফি নেই
প্রাক্তন সেনাকর্মী
কোনো ফি নেই

নির্বাচন পদ্ধতি

নিয়োগ প্রক্রিয়া দুটি ধাপের Computer Based Examination (CBE)-এর মাধ্যমে সম্পন্ন হবে।

পেপার-১ (Paper-I)

এটি কম্পিউটার ভিত্তিক অবজেক্টিভ টাইপ পরীক্ষা। মোট সময় থাকবে ২ ঘণ্টা। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং হবে।

বিষয় প্রশ্ন নম্বর
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ৫০টি ৫০
জেনারেল অ্যাওয়ারনেস ৫০টি ৫০
জেনারেল ইঞ্জিনিয়ারিং ১০০টি ১০০
মোট ২০০ ২০০

পেপার-২ (Paper-II)

পেপার-১-এ উত্তীর্ণ প্রার্থীরা পেপার-২-এ বসার সুযোগ পাবেন। এতে প্রার্থীর নিজস্ব ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স স্ট্রিমের ওপর ১০০টি প্রশ্ন থাকবে, যার মোট মান ৩০০ নম্বর। সময় থাকবে ২ ঘণ্টা। ভুল উত্তরের জন্য প্রতিটি প্রশ্নে ১ নম্বর করে নেগেটিভ মার্কিং থাকবে।

ডকুমেন্ট ভেরিফিকেশন

লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফলের পর সংশ্লিষ্ট দপ্তর সরাসরি নির্বাচিত প্রার্থীদের নথিপত্র যাচাই করবে এবং তারপর চূড়ান্ত নিয়োগ হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ০২ সেপ্টেম্বর, ২০২৬
  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০০টা পর্যন্ত
  • অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময়: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০০টা পর্যন্ত
  • ফর্ম কারেকশন উইন্ডো: ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০০টা পর্যন্ত
  • কম্পিউটার ভিত্তিক পেপার-১ পরীক্ষা: অক্টোবর / নভেম্বর, ২০২৬ (সম্ভাব্য)
  • কম্পিউটার ভিত্তিক পেপার-২ পরীক্ষা: ডিসেম্বর, ২০২৬ (সম্ভাব্য)

SSC JE 2026 গুরুত্বপূর্ণ লিঙ্ক

SSC JE Recruitment 2026

বিজ্ঞপ্তি ডাউনলোড ও আবেদন সংক্রান্ত তথ্যের জন্য নিচের লিঙ্ক ব্যবহার করুন।

📄 বিজ্ঞপ্তি ডাউনলোড 🌐 SSC Official Website

SSC JE Recruitment 2026: FAQ

প্রশ্ন: SSC JE 2026-এ মোট কতটি শূন্যপদ রয়েছে?
উত্তর: মোট ১,৭৪৮টি শূন্যপদ রয়েছে।
প্রশ্ন: SSC JE-এর জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে?
উত্তর: সংশ্লিষ্ট পদের জন্য B.E./B.Tech অথবা ৩ বছরের Engineering Diploma সহ বিজ্ঞপ্তিতে নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।
প্রশ্ন: SSC JE 2026-এর আবেদন কীভাবে করা যাবে?
উত্তর: SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।
প্রশ্ন: SSC JE-এর প্রাথমিক বেতন কত?
উত্তর: Pay Matrix Level-6 অনুযায়ী প্রাথমিক মূল বেতন ₹35,400/-
প্রশ্ন: আবেদন ফি কত?
উত্তর: সাধারণ ও OBC পুরুষ প্রার্থীদের জন্য ₹100। মহিলা, SC, ST, PwBD এবং Ex-Servicemen প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
⚠️ গুরুত্বপূর্ণ: আবেদন করার আগে SSC-এর প্রকাশিত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়স, পদের যোগ্যতা এবং অন্যান্য শর্ত মিলিয়ে নিন। নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত তথ্যের জন্য SSC-এর অফিসিয়াল বিজ্ঞপ্তিই অনুসরণ করুন।
Sourav Mahata

Sourav Mahata

Post a Comment

0 Comments