Ads Area

AAI Apprentice Recruitment 2026: কলকাতা এয়ারপোর্টে ১৪০ পদে নিয়োগ, ITI পাসে আবেদন

✈️ AAI APPRENTICE RECRUITMENT 2026

কলকাতা এয়ারপোর্টে আইটিআই পাসে নিয়োগ, মোট শূন্যপদ ১৪০টি

লিখিত পরীক্ষা ছাড়াই অ্যাপ্রেন্টিস নিয়োগ

কেন্দ্রীয় সরকারের মিনিরত্ন PSU কোম্পানি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI) পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে।

AAI-এর আওতাধীন কলকাতাসহ পূর্ব ভারতের বিভিন্ন বিমানবন্দর এবং আঞ্চলিক সদর দফতরে (RHQ) অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে (AAI Eastern Region Apprentice Recruitment 2026)

আপনি যদি ন্যূনতম আইটিআই (ITI) পাস করে থাকেন, তাহলেই সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য বিভিন্ন কাজে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ চলাকালীন পদ অনুযায়ী প্রতি মাসে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা, এখানে লিখিত পরীক্ষা ছাড়াই শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে।

১৪০ মোট শূন্যপদ
১ বছর প্রশিক্ষণের মেয়াদ
অনলাইন আবেদনের মাধ্যম

AAI Eastern Region Apprentice Recruitment 2026

সংস্থার নাম
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI)
বিজ্ঞপ্তি নম্বর
01/2026/ER/APPRENTICE
পদের নাম
গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও আইটিআই অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ
১৪০টি
প্রশিক্ষণের মেয়াদ
১ বছর
আবেদনের মাধ্যম
অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইট
www.aai.aero

শূন্যপদের বিবরণ

ক্যাটাগরি শূন্যপদ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ৩৫
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ৩৫
আইটিআই অ্যাপ্রেন্টিস ৭০
মোট ১৪০

শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৪ সাল বা তার পরে সংশ্লিষ্ট ট্রেডে ডিগ্রি, ডিপ্লোমা অথবা ITI পাস হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই যে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আবেদন করছেন, সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা

📌 বয়স সংক্রান্ত তথ্য
বয়সসীমা নিয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। Apprenticeship Act, 1961 এবং AAI-এর নিয়ম অনুযায়ী বয়সসীমা নির্ধারণ করা হবে।

💰 স্টাইপেন্ড

নির্বাচিত প্রার্থীদের পদ বিশেষে প্রতি মাসে নিচের হার অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে।

পদ স্টাইপেন্ড
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ₹১৫,০০০
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ₹১২,০০০
আইটিআই অ্যাপ্রেন্টিস ১ম বছর ₹৯,৬০০
২য় বছর ₹১০,৫৬০

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া অনলাইনে National Apprenticeship Portal-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।

গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা প্রার্থীদের জন্য

1
NATS পোর্টালে ভিজিট করুন:
https://nats.education.gov.in
2
ছাত্র/ছাত্রী হিসেবে NATS পোর্টালে রেজিস্টার করুন।
3
লগইন করার পর Establishment Search সেকশনে যান।
4
বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট BOPT (NATS) Establishment ID লিখে সার্চ করুন।
5
নির্দিষ্ট নিয়োগের লিঙ্কে গিয়ে পছন্দের পদের জন্য আবেদন জমা করুন।

আইটিআই (ITI) প্রার্থীদের জন্য

1
NAPS পোর্টালে ভিজিট করুন:
https://www.apprenticeshipindia.gov.in
2
পোর্টালে নিজের অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
3
Establishment Search সেকশনে গিয়ে পছন্দের কেন্দ্রের RDAT (NAPS) Establishment ID লিখে সার্চ করুন।
4
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির পাশে Apply Online-এ ক্লিক করে আবেদন করুন।

নিয়োগ প্রক্রিয়া

  • প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে।
  • বাছাই করা প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
  • ডকুমেন্ট ভেরিফিকেশনের পর নিয়ম অনুযায়ী চূড়ান্ত নির্বাচন করা হবে।
📝 গুরুত্বপূর্ণ
এই নিয়োগে লিখিত পরীক্ষা নেই। শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে এবং পরে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

📅 আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ
২৮ জুলাই ২০২৬
আবেদন শেষের তারিখ
২৪ আগস্ট ২০২৬

✈️ অনলাইনে আবেদন করুন

গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা প্রার্থীরা NATS এবং ITI প্রার্থীরা NAPS পোর্টালের মাধ্যমে আবেদন করুন।

🎓 NATS Apply 🔧 NAPS Apply

📄 অফিসিয়াল নোটিফিকেশন

আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে সমস্ত যোগ্যতা, শর্ত ও নির্দেশিকা যাচাই করে নিন।

📥 Official Notification PDF
সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট
www.aai.aero
বিঃ দ্রঃ আবেদন করার আগে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তির সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, স্টাইপেন্ড, প্রশিক্ষণের মেয়াদ, রাজ্যভিত্তিক যোগ্যতা এবং অন্যান্য শর্তের ক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।
Sourav Mahata

Sourav Mahata

Post a Comment

0 Comments