Ads Area

ভারতীয় সেনাবাহিনীতে ২৬১৫ গ্ৰুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু

🇮🇳 INDIAN ARMY RECRUITMENT 2026

ভারতীয় সেনাবাহিনীতে ২৬১৫ গ্ৰুপ সি কর্মী নিয়োগ

মাধ্যমিক পাসে আবেদন শুরু • অনলাইনে আবেদন
২৬১৫
ভারতীয় সেনাবাহিনীতে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ

ভারতীয় সেনাবাহিনীতে ২৬১৫ গ্ৰুপ সি কর্মী নিয়োগ করার জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ অর্ডন্যান্স কর্পস সংস্থায় সিভিলিয়ান পদে এই নিয়োগ হবে (Indian Army AOC Recruitment 2026)

ট্রেডসম্যান মেট, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA), মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) এবং মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আপনি এখানে আবেদনযোগ্য। আপনি যদি কম যোগ্যতায় সরকারি চাকরির সন্ধান করছেন, তবে এটি একটি সুবর্ণ সুযোগ।

নীচে শূন্যপদ, যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, বেতন এবং গুরুত্বপূর্ণ তারিখ ইত্যাদি আলোচনা করা হলো।

২৬১৫ মোট শূন্যপদ
মাধ্যমিক ন্যূনতম যোগ্যতা
অনলাইন আবেদন পদ্ধতি

এই নিয়োগে যা যা জানবেন

  • ভারতীয় সেনাবাহিনীতে ২৬১৫ গ্ৰুপ সি কর্মী নিয়োগ
  • শূন্যপদের বিবরণ
  • শিক্ষাগত যোগ্যতা
  • বেতনক্রম
  • আবেদন পদ্ধতি
  • নির্বাচন প্রক্রিয়া
  • গুরুত্বপূর্ণ তারিখসমূহ

Indian Army AOC Recruitment 2026

বিষয় বিস্তারিত
নিয়োগকারী সংস্থা অর্ডন্যান্স কর্পস (AOC)
পদের নাম ট্রেডসম্যান মেট, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA), মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) এবং মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট
ক্যাটেগরি গ্ৰুপ সি
মোট শূন্যপদ ২৬১৫টি
আবেদন পদ্ধতি অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইট aocrecruitment.gov.in

শূন্যপদের বিবরণ

পদ শূন্যপদ ক্যাটেগরি অনুযায়ী শূন্যপদ
ট্রেডসম্যান মেট ১৭৯৯ UR- ৭২৮
EWS- ১৮৩
OBC- ৪৮৩
SC- ২৭০
ST- ১৩৫
ফায়ারম্যান ৫২০ UR- ২১০
EWS- ৫২
OBC- ১৪০
SC- ৭৮
ST- ৪০
জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ১০৪ UR- ৪২
EWS- ১০
OBC- ২৮
SC- ১৬
ST- ৮
মাল্টি-টাস্কিং স্টাফ ১৪২ UR- ৫৮
EWS- ১৪
OBC- ৩৮
SC- ২১
ST- ১১
মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট ৫০ UR- ২০
EWS- ৫
OBC- ১৪
SC- ৮
ST- ৩

শিক্ষাগত যোগ্যতা

ট্রেডসম্যান মেট, ফায়ারম্যান ও MTS: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে।

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA): স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।

মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।

বেতনক্রম

নির্বাচিত প্রার্থীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী পে স্কেল নির্ধারিত হবে।

পদ লেভেল মূল বেতন
ট্রেডসম্যান মেট ও MTS লেভেল-১ ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা
ফায়ারম্যান ও JOA লেভেল-২ ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা
মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট লেভেল-৫ ২৯,২০০ – ৯২,৩০০ টাকা

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

1
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
2
নির্দিষ্ট লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন।
3
আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন।
4
স্ক্যান করা ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় নথি আপলোড করুন।
5
নির্দিষ্ট আবেদন ফি জমা করুন।
6
আবেদনপত্র সাবমিট করে ভবিষ্যতের জন্য একটি কপি সংরক্ষণ করুন।

অফিসিয়াল ওয়েবসাইট

আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

👉 অফিসিয়াল ওয়েবসাইটে যান

নির্বাচন প্রক্রিয়া

লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট/টাইপিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের যাচাই করা হবে।

লিখিত পরীক্ষার প্যাটার্ন হবে এইরকম। পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে এবং সময় থাকবে ২ ঘণ্টা। সব প্রশ্নই অবজেক্টিভ টাইপের (MCQ) হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং থাকবে।

লিখিত পরীক্ষার প্যাটার্ন

বিষয় প্রশ্ন নম্বর
General Intelligence & Reasoning ২৫টি প্রশ্ন ২৫ নম্বর
General Awareness ২৫টি প্রশ্ন ২৫ নম্বর
Numerical Aptitude ২৫টি প্রশ্ন ২৫ নম্বর
English Language ২৫টি প্রশ্ন ২৫ নম্বর
মোট ১০০টি প্রশ্ন ১০০ নম্বর

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

📅 গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরুর তারিখ
২৪ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ
২৩ সেপ্টেম্বর ২০২৬
এডমিট কার্ড ডাউনলোড
অক্টোবর ২০২৬
লিখিত পরীক্ষার সম্ভাব্য মাস
নভেম্বর ২০২৬
বিঃ দ্রঃ এই খবরটি সংস্থার তরফে প্রকাশিত একটি শর্ট নোটিফিকেশন মারফত লেখা হয়েছে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি হবে। এবিষয়ে দ্রুত আপডেট পেতে আগ্রহী প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে হবে।
Sourav Mahata

Sourav Mahata

Post a Comment

0 Comments