Ads Area

NTPC Green Energy Recruitment 2026: ১৪৭ পদে ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ নিয়োগ

⚡ NTPC GREEN ENERGY RECRUITMENT 2026

NTPC গ্রিন এনার্জি লিমিটেডে ১৪৭ শূন্যপদে নিয়োগ

শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি • অনলাইনে আবেদন
১৪৭
NTPC Green Energy Limited-এ ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ পদে নিয়োগ

আপনি কি কেন্দ্রীয় সংস্থায় পাকা চাকরি খুঁজছেন? তবে ভারত সরকারের শীর্ষস্থানীয় বিদ্যুৎ উৎপাদক সংস্থা NTPC আপনার জন্য সুবর্ণ সুযোগ এনেছে।

NTPC গ্রিন এনার্জি লিমিটেডে ১৪৭ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (NGEL Recruitment 2026)। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ও অফিসিয়াল বিভাগে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

🎯 শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
লিখিত পরীক্ষা নয়, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সেফটি, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স, CSR এবং রাজভাষা বিভাগে বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

অনলাইনে NTPC Green Energy-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা করতে হবে। কীভাবে আবেদন করবেন, কতদিন আবেদন চলবে, কত বেতন এবং অন্যান্য তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১৪৭ মোট শূন্যপদ
৩৫ বছর সর্বোচ্চ বয়স
অনলাইন আবেদন পদ্ধতি

এই নিয়োগে যা যা জানবেন

  • NTPC গ্রিন এনার্জি লিমিটেডে ১৪৭ শূন্যপদে নিয়োগ
  • শূন্যপদের বিবরণ
  • প্রয়োজনীয় অভিজ্ঞতা
  • বয়সসীমা
  • কীভাবে আবেদন করবেন
  • নির্বাচন প্রক্রিয়া
  • গুরুত্বপূর্ণ তারিখ

NGEL Engineer and Executive Recruitment 2026

বিষয় বিস্তারিত
নিয়োগকারী সংস্থা NTPC Green Energy Limited
পদের নাম ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ
ট্রেড Civil, Mechanical, Electrical, Safety, Finance, Human Resources, CSR, Rajbhasha
মোট শূন্যপদ ১৪৭টি
আবেদন পদ্ধতি অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইট www.ngel.in

শূন্যপদের বিবরণ

পদ শূন্যপদ
ইঞ্জিনিয়ার (RE-Civil) ৪৩টি
ইঞ্জিনিয়ার (RE-Electrical) ৬৯টি
ইঞ্জিনিয়ার (RE-Mechanical) ০৯টি
ইঞ্জিনিয়ার (RE-Safety) ০৭টি
এক্সিকিউটিভ (RE-Human Resources) ০৪টি
এক্সিকিউটিভ (RE-Finance) ০৯টি
এক্সিকিউটিভ (RE-CSR) ০৫টি
এক্সিকিউটিভ (RE-Rajbhasha) ০১টি
মোট ১৪৭টি

প্রয়োজনীয় অভিজ্ঞতা

আবেদনকারীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

  • এক্সিকিউটিভ (RE-Finance): সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অন্যান্য সকল পদ: Engineers, HR, CSR এবং Rajbhasha পদের জন্য কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

৩৫
বছর সর্বোচ্চ বয়সসীমা

আবেদনকারী সকল প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের জন্য নির্ধারিত বয়সের ছাড় প্রযোজ্য থাকবে।

কীভাবে আবেদন করবেন?

1
আবেদন করার জন্য প্রথমে NTPC Green Energy-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
2
ওয়েবসাইটের Career সেকশনে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
3
আবেদন ফর্মে সমস্ত ব্যক্তিগত ও পেশাগত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
4
প্রয়োজনীয় নথি এবং ছবি স্ক্যান করে আপলোড করুন।
5
প্রযোজ্য আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করুন।

অফিসিয়াল ওয়েবসাইট

আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য NTPC Green Energy-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

👉 NTPC Green Energy Website

নির্বাচন প্রক্রিয়া

INTERVIEW
শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

প্রার্থীদের সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া থাকবে।

গুরুত্বপূর্ণ তারিখ

📅 আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরুর তারিখ ও সময়
১৮ আগস্ট ২০২৬
সকাল ১০:০০টা
অনলাইন আবেদনের শেষ তারিখ ও সময়
০৭ সেপ্টেম্বর ২০২৬
বিকাল ৬:০০টা

অফিসিয়াল নোটিফিকেশন

Candidates can click on the link provided here to download the official notification. আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তির সমস্ত তথ্য ভালোভাবে পড়ে নিন।

📄 Official Notification / Career
বিঃ দ্রঃ এই খবরটি সংস্থার তরফে প্রকাশিত একটি শর্ট নোটিফিকেশন মারফত লেখা হয়েছে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি হবে এবং সেখানে সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া হবে। এবিষয়ে দ্রুত আপডেট পেতে আগ্রহী প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে হবে।
Sourav Mahata

Sourav Mahata

Post a Comment

0 Comments