Ads Area

SBI Junior Associate Recruitment 2026: ৭৯৬৭ পদে নিয়োগ, স্নাতক পাসে আবেদন


🏦 SBI JUNIOR ASSOCIATE RECRUITMENT 2026

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ

মোট শূন্যপদ ৭৯৬৭টি • স্নাতক পাসে আবেদন
৭৯৬৭
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-এর তরফ থেকে বড়সড় নিয়োগের ঘোষণা হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে (SBI Junior Associate Recruitment 2026)

ব্যাংকের Customer Support & Sales বিভাগে প্রায় ৮ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হবে। কলকাতা সহ দেশের বিভিন্ন সার্কেলে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।

নির্বাচিত প্রার্থীদের স্থায়ী পদে নিয়োগ করা হবে। ন্যূনতম স্নাতক পাস হলেই এখানে আবেদন করা যাবে। নীচে আবেদন প্রক্রিয়া, বেতন, পরীক্ষার প্যাটার্ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

৭৯৬৭ মোট শূন্যপদ
স্নাতক ন্যূনতম যোগ্যতা
অনলাইন আবেদন পদ্ধতি

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ

বিষয় বিস্তারিত
নিয়োগকারী সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)
পদের নাম জুনিয়র অ্যাসোসিয়েট
বিভাগ Customer Support & Sales
মোট শূন্যপদ ৭৯৬৭টি
রেগুলার শূন্যপদ ৭৬৮০টি
ব্যাকলগ শূন্যপদ ২৮৭টি
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের ওয়েবসাইট sbi.bank.in

শূন্যপদের বিবরণ

এক্ষেত্রে রেগুলার এবং ব্যাকলগ দুই ধরনের শূন্যপদ রয়েছে। কোন ক্যাটেগরির জন্য কতগুলি শূন্যপদ রয়েছে, তা নীচে দেওয়া হলো।

রেগুলার শূন্যপদ

ক্যাটাগরি শূন্যপদ
General (GEN) ৩২৫৩
OBC ১৭১৬
SC ১১১৪
ST ৮৩৭
EWS ৭৬০
মোট রেগুলার শূন্যপদ ৭৬৮০

ব্যাকলগ শূন্যপদ

ক্যাটাগরি শূন্যপদ
SC Backlog ৫৮
ST Backlog ১৬১
OBC Backlog ৬৮
মোট ব্যাকলগ শূন্যপদ ২৮৭
৭৯৬৭
সর্বমোট শূন্যপদ
Regular + Backlog

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক সম্পন্ন হতে হবে।

যারা স্নাতক বা গ্র্যাজুয়েশনের শেষ বর্ষে পড়াশোনা করছেন, তারাও শর্তসাপেক্ষে আবেদন করার সুযোগ পাবেন।

বয়সসীমা

২০–২৮ বছর
০১ এপ্রিল ২০২৬ অনুযায়ী

০১.০৪.২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।

অর্থাৎ, প্রার্থীর জন্ম তারিখ ০২.০৪.১৯৯৮ থেকে ০১.০৪.২০০৬-এর মধ্যে হতে হবে।

বয়সে ছাড়
সরকারি নিয়ম অনুযায়ী OBC প্রার্থীদের ৩ বছর, SC/ST প্রার্থীদের ৫ বছর এবং PwBD প্রার্থীদের ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।

বেতন কাঠামো

জুনিয়র অ্যাসোসিয়েটের প্রাথমিক বেসিক পে হবে ২৬,৭৩০ টাকা। মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলিতে আনুমানিক মোট বেতন দাঁড়াতে পারে প্রায় ৪৬,০০০ টাকা

এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, পেনশন (NPS), চিকিৎসা ভাতা সহ ব্যাংকের অন্যান্য সুবিধা প্রাপ্য হবে।

₹২৬,৭৩০
প্রাথমিক বেসিক পে

কীভাবে আবেদন করবেন?

1
SBI-এর অফিসিয়াল Career Portal-এ গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
2
আবেদন ফর্মে সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
3
পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নির্দেশিকা অনুযায়ী নিজস্ব হাতের লেখা ঘোষণাপত্র স্ক্যান করে আপলোড করুন।
4
নির্দিষ্ট আবেদন ফি জমা করুন।
5
আবেদনপত্র সাবমিট করে ভবিষ্যতের জন্য একটি কপি সংরক্ষণ করুন।

অনলাইনে আবেদন করুন

SBI-এর অফিসিয়াল Career Portal-এর মাধ্যমে আবেদন করুন।

👉 SBI Career Portal

আবেদন ফি

💰 আবেদন ফি
General / OBC / EWS প্রার্থীদের জন্য
₹৭৫০
SC / ST / PwBD / XS / DXS
কোনো ফি নেই

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ প্রক্রিয়া প্রধানত তিনটি ধাপে সম্পন্ন হবে:

  • প্রিলিমিনারি পরীক্ষা
  • মেইন পরীক্ষা
  • লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট (LLPT)

প্রিলিমিনারি পরীক্ষা

প্রথমে একটি অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। ১০০ নম্বরের এই অবজেক্টিভ টেস্টে ১ ঘণ্টা সময় মিলবে।

বিষয় নম্বর
English Language ৩০
Numerical Ability ৩৫
Reasoning Ability ৩৫
মোট ১০০
⚠️ নেগেটিভ মার্কিং
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

মেইন পরীক্ষা

প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা মেইন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। মেইন পরীক্ষা হবে ২০০ নম্বরের, যেখানে ১৯০টি প্রশ্ন থাকবে। উত্তর দেওয়ার জন্য ২ ঘণ্টা ৪০ মিনিট সময় নির্ধারিত থাকবে।

বিষয় নম্বর
General / Financial Awareness ৫০
General English ৪০
Quantitative Aptitude ৫০
Reasoning & Computer Aptitude ৬০
মোট ২০০

লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট (LLPT)

মেইন পরীক্ষায় উত্তীর্ণদের স্থানীয় ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। তবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে উক্ত ভাষা পড়ে থাকলে এই পরীক্ষা দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

📅 আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু
১১ আগস্ট ২০২৬
অনলাইন আবেদনের শেষ তারিখ
৩১ আগস্ট ২০২৬

অফিসিয়াল নোটিফিকেশন

আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে সমস্ত যোগ্যতা, শর্ত ও নির্দেশিকা যাচাই করে নিন।

📄 Official Notification PDF
বিঃ দ্রঃ আবেদন করার আগে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তির সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন সংক্রান্ত নিয়ম, যোগ্যতা, পরীক্ষার তারিখ বা অন্যান্য তথ্য পরিবর্তিত হলে SBI-এর অফিসিয়াল Career Portal-এ প্রকাশিত তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।
Sourav Mahata

Sourav Mahata

Post a Comment

0 Comments