Ads Area

Railway Recruitment 2026: রেলে ৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, ডিপ্লোমা ও ডিগ্রিতে আবেদন

🚆 RAILWAY RECRUITMENT 2026

রেলে ৪,০৯৮ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

ডিপ্লোমা ও ডিগ্রি ইঞ্জিনিয়ারদের জন্য বড় সুযোগ
৪,০৯৮
জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিন্টেনডেন্ট ও কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ

নিজস্ব প্রতিনিধি: ৪,০৯৮ জন জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিন্টেনডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের প্রক্রিয়া শুরু করল রেল।

এই নিয়োগের Centralized Employment Notice Number: 04/2026। বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। ১৪ আগস্ট ২০২৬ থেকে আবেদন করা যাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটগুলির মাধ্যমে।

ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির বিভিন্ন শাখার ৩ বছরের ডিপ্লোমা ও ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।

উল্লেখ্য, ২০২৫ সালে শূন্যপদের সংখ্যা ছিল ২,৫৮৫টি। এবার গত বছরের তুলনায় শূন্যপদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

৪,০৯৮ মোট শূন্যপদ
₹৩৫,৪০০ প্রারম্ভিক বেতন
১৮–৩৩ বয়সসীমা

রেলওয়ে নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য

নিয়োগকারী সংস্থা
Railway Recruitment Boards (RRB)
CEN নম্বর
04/2026
পদের নাম
Junior Engineer, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant
মোট শূন্যপদ
৪,০৯৮টি
বেতন
Level-6 অনুযায়ী, শুরুতে ₹৩৫,৪০০
আবেদন পদ্ধতি
অনলাইন

যে সব ইঞ্জিনিয়ারিং শাখার প্রার্থীরা আবেদন করতে পারবেন

  • মেকানিক্যাল
  • প্রোডাকশন
  • অটোমোবাইল
  • ম্যানুফ্যাকচারিং
  • মেকাট্রনিক্স
  • ইন্ডাস্ট্রিয়াল
  • মেশিনিং
  • টুলস ও মেশিনিং
  • টুলস ও ডাই মেকিং
  • ইলেক্ট্রিক্যাল
  • ইলেক্ট্রনিক্স ও সমতুল
  • ইনস্ট্রুমেন্টেশন ও কন্ট্রোল
  • কমিউনিকেশন
  • কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং
  • ইনফরমেশন টেকনোলজি
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • B.Sc. (Civil Engineering)

শিক্ষাগত যোগ্যতা

ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির সংশ্লিষ্ট শাখায় ৩ বছরের ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

উপরে উল্লেখিত নির্দিষ্ট Engineering ও Technology branch-এর Diploma/Degree প্রার্থীরা এই নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন।

বয়সসীমা

১৮–৩৩
বছর
১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী

১-১-২০২৭ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।

সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের নিয়মানুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন

₹৩৫,৪০০
শুরুতে বেসিক বেতন
Pay Level-6

নির্বাচিত প্রার্থীদের Level-6 অনুসারে বেতন প্রদান করা হবে। শুরুতে বেতন হবে ৩৫,৪০০ টাকা

নিয়োগ প্রক্রিয়া

সাধারণত প্রার্থী বাছাই করা হয় নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে:

01 কম্পিউটার ভিত্তিক পরীক্ষা – প্রথম পর্ব
02 কম্পিউটার ভিত্তিক পরীক্ষা – দ্বিতীয় পর্ব
03 নথিপত্র যাচাই
04 মেডিক্যাল টেস্ট

আবেদন পদ্ধতি

১৪ আগস্ট ২০২৬ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

প্রার্থীরা যে-কোনও একটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের শূন্যপদে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু
১৪ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ
১৩ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গের RRB ওয়েবসাইট

গুরুত্বপূর্ণ তারিখ

📅 আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু
১৪ আগস্ট ২০২৬
অনলাইন আবেদনের শেষ তারিখ
১৩ সেপ্টেম্বর ২০২৬
CEN নম্বর
০৪/২০২৬
⚠️ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি: বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। বিশদ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে খুঁটিনাটি তথ্য-সহ এই নিয়োগের সম্পূর্ণ আপডেট জানানো হবে। আগ্রহী প্রার্থীদের উপরোক্ত RRB ওয়েবসাইটগুলিতে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
Sourav Mahata

Sourav Mahata

Post a Comment

0 Comments