রাজ্য পুলিশে ১১ হাজার ৭৪৯ কনস্টেবল নিয়োগ
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) রাজ্য পুলিশে ১১ হাজার ৭৪৯ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
মাননীয় মুখ্যমন্ত্রী আগেই রাজ্য এবং কলকাতা পুলিশে মোট ৫৫ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছিলেন, যার মধ্যে পুজোর আগেই ১৬ হাজার কনস্টেবল নিয়োগের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।
এবার সেই সকল শূন্যপদে নিয়োগ নিয়ে WBPRB-এর তরফে অফিশিয়ালি ঘোষণা করা হলো। মোট ১১,৭৪৯ শূন্যপদের মধ্যে পুরুষদের জন্য ৮,২১২ এবং মহিলাদের জন্য ৩,৫৩৭টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে।
রাজ্য পুলিশে ১১ হাজার ৭৪৯ কনস্টেবল নিয়োগ
শূন্যপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
উল্লেখ্য, এই শূন্যপদগুলি ২০২৪ সাল থেকে পড়ে রয়েছে। তবে সম্প্রতি কলকাতা হাইকোর্টের OBC সংরক্ষণের ওপর দেওয়া রায় অনুযায়ী WBPRB সেই শূন্যপদগুলিকে সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করেছে।
কোন ক্যাটাগরির জন্য কোন বিভাগে কতগুলি শূন্যপদ রয়েছে, তা নিচের টেবিলে বিস্তারিতভাবে দেওয়া হলো।
কোন বিভাগে কত শূন্যপদ?
| ক্যাটাগরি / বিভাগ | পুরুষ | মহিলা | মোট |
|---|---|---|---|
| Unreserved (UR) | ১০৯২ | ৪৬৮ | ১৫৬০ |
| Unreserved (E.C.) | ১২৪০ | ৫৪২ | ১৭৮২ |
| Unreserved (NVF & HG) | ৮৪০ | ৩৬০ | ১২০০ |
| Unreserved (Ex-Servicemen) | ৩৩৬ | ১৪৪ | ৪৮০ |
| Unreserved (Civic Volunteers / Village Police) | ৮৪০ | ৩৬০ | ১২০০ |
| Unreserved (Sports Quota) | ১৬৮ | ৭২ | ২৪০ |
| Economically Weaker Sections (EWS) | ৫৮৮ | ২৫২ | ৮৪০ |
| EWS (E.C.) | ২৩৩ | ১০১ | ৩৩৪ |
| Scheduled Caste (SC) | ৬৭২ | ২৮৮ | ৯৬০ |
| Scheduled Caste (E.C.) | ৫৪৭ | ২৩৮ | ৭৮৫ |
| Scheduled Caste (NVF & HG) | ২৫২ | ১০৮ | ৩৬০ |
| Scheduled Caste (Ex-Servicemen) | ৮৪ | ৩৬ | ১২০ |
| Scheduled Caste (Civic Volunteers / Village Police) | ২৫২ | ১০৮ | ৩৬০ |
| Scheduled Tribe (ST) | ১৬৮ | ৭২ | ২৪০ |
| Scheduled Tribe (E.C.) | ১৫৭ | ৬৮ | ২২৫ |
| Scheduled Tribe (NVF & HG) | ৮৪ | ৩৬ | ১২০ |
| Scheduled Tribe (Civic Volunteers / Village Police) | ৮৪ | ৩৬ | ১২০ |
| OBC | ২৫২ | ১০৮ | ৩৬০ |
| OBC (E.C.) | ১৫৫ | ৬৮ | ২২৩ |
| OBC (NVF & HG) | ৮৪ | ৩৬ | ১২০ |
| OBC (Civic Volunteers / Village Police) | ৮৪ | ৩৬ | ১২০ |
| মোট শূন্যপদ | ৮২১২ | ৩৫৩৭ | ১১৭৪৯ |
পুরুষ: ৮,২১২ | মহিলা: ৩,৫৩৭
অফিসিয়াল ওয়েবসাইট
নিয়োগ সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তি ও আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
👉 WBPRB Official Website